নার্সিং-প্যারামেডিক্যালের ডিগ্রি কোর্সের প্রবেশিকা পরীক্ষা কবে জানেন ?
নার্সিং ও প্যারামেডিক্যালের ডিগ্রি কোর্সের প্রবেশিকা পরীক্ষা আগামী ৩০ জুন।
রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে নার্সিং, ফিজিওথেরাপি,মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি সহ বিভিন্ন বিষয়ের ডিগ্রি কোর্সে ভর্তির প্রবেশিকা পরীক্ষা “জেনপস-২০২৪ আয়োজন হবে রবিবার দিন। পরীক্ষা পরিচালনায় পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ড। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞানশাখায় উচ্চমাধ্যমিক পাশ। নার্সিং কোর্সের ক্ষেত্রে উচ্চমাধমিকে ফিজিক্স,কেমেস্ট্রি ও বায়োলজি এবং মোট অন্তত ৪৫ শতাংশ ও তফসিলি,ওবিসি আর দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৪০ শতাংশ নম্বর সহ উচ্চমাধমিক পাশ হতে হবে। জেনে নিন বিশদে কাজকেরিয়ারে।

