ঘন কুয়াশার সর্তকতা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: শীতের মরসুমে এবার বঙ্গে নতুন সতর্কতা। রাজ্যজুড়ে ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও এই সতর্কতা বলবৎ করা হয়েছে । ঘন থেকে অতি ঘন কুয়াশার পরিবেশ তৈরি হতে পারে ।
দক্ষিণবঙ্গের ৫ জেলায় বিশেষভাবে এই সতর্কতা জারি করা হয়েছে । এছাড়া বাড়বে রাতের তাপমাত্রা।কলকাতায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। সকালের পর পরই কুয়াশা সরে গিয়ে পরিষ্কার হবে আকাশ। শীতের আমেজ থাকবে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। (ছবি:সংগৃহীত)

